আর্কাইভ
গৌরনদীতে মাদক বিক্রেতা গ্রেফতার

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশ রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সাহাবুদ্দিন সরদারকে (৩৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে গতকাল সোমবার বরিশাল আদালতে প্রেরন করা হয়। গৌরনদী থানার এ.এস.আই নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাউদের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে সাহাবুদ্দিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাহাবুদ্দিন গৌরনদী থানার মাদক দ্রব্য আইনের একাধিক মামলার পলাতক আসামি।