আর্কাইভ

হিজলা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ হিজলা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

হিজলা থানার ওসি মোঃ শওকত আনোয়ার জানান, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে সেক্রেটারী জেনারেল শাহেনশাহ সামু চৌধুরীকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার বাহেরচর গ্রামের মৃত মালেক চৌধুরী পুত্র। গ্রেফতারকৃতকে ওইদিনই আদালতে প্রেরন করা হয়েছে।

Back to top button