আর্কাইভ

ছেলের গ্রেফতার ও সাজার খবরে পিতার হার্টএ্যাটাকে মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ ছেলের গ্রেফতার ও সাজার খবর শুনে হার্ট এ্যাটাক করে পিতার মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘঁনাটি ঘটেছে রবিবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি গ্রামে।   
জানা গেছে, উপজেলার নগরবাড়ি গ্রামের মজিদ হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদারকে (৪৫) রবিবার কালুড়পার থেকে গাঁজা বিক্রির সময় গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। ওইদিন বিকেণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সোহাগ হাওলাদারকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দেয়া হয়। ওইদিন রাতে ছেলের কারাদন্ডের খবর শুনে বাবা আব্দুল মজিদ হাওলাদার (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

Back to top button