কু-প্রস্তাবে রাজি না হওয়ায় !
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা চালিয়ে আহত করেছে বখাটে যুবক জাকির হোসেন। এ ঘটনার জেরধরে দু’দফা হামলা ও সংঘর্ষে আহত হয়েছে মহিলাসহ কমপক্ষে ১০ জন। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা গ্রামে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের ইটালী প্রবাসী আলাউদ্দিন বেপারীর স্ত্রী আসমা বেগমকে দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো পাশ্ববর্তী বাড়ির জাকির হোসেন কাজী। কু-প্রস্তাকে রাজি না হওয়ায় সোমবার দুপুরে প্রথম দফায় জাকির গৃহবধূ আসমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনার জের ধরে ওইদিন রাতে আসমার ভাই ফরিদ মাতুব্বর ও তার লোকজনে জাকিরের ওপর হামলা চালায়। এসময় উভয় গ্র“পের মধ্যে হামলা-পাল্টা হামলায় মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত গৃহবধূ আসমা বেগম, প্রতিপক্ষ জাকির কাজী, ফারুক কাজী, আতিকুর রহমান কাজী ও আনোয়ারা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।