আর্কাইভ

প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরনের উদ্বোধন

মাঝে গতকাল শনিবার সকালে বই বিতরনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গৌরনদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম খান, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন গোলাম মনির মিয়া, গনেশ দাস, প্রধান শিক্ষিকা সোনেকা রানী সাহা প্রমুখ।


মা সমাবেশ-একইদিন সকালে উপজেলার ঐতিহ্যবাহী নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরন উপলক্ষে মা সমাবেশের আয়োজন করা হয়। সভায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, শাহজালাল জমাদ্দার, দেবশ্রী এদবর, মোর্শেদা আক্তার, ইমাম হাফেজ মোঃ আল-আমিন, অভিভাবক শাহনাজ বেগম, সৈয়দ মজনু, মজিবর ফকির, সৈয়দ আব্দুর রব প্রমুখ। শেষে ওই বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ১১১ সেট বই বিতরন করা হয়।

Back to top button