আর্কাইভ
শোকসংবাদ : আলমগীর গোমস্তা
নিজস্ব সংবাদদাতা, বরিশাল, ২০ নবেম্বর ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর গোমস্তা (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে নগরবাড়ি গ্রামের
নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আসর মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।