গৌরনদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে বিএনপির নেতৃবৃন্দ

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পার্শ্বে এসে দাড়িয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকেলে বরিশাল-১ আসনের বিএনপি সমর্থিত চারদলীয় ঐক্যজোটের পরাজিত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ ৫০ হাজার টাকা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কার্যালয় মেরামতের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে গৌরনদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সিনিয়র সহসভাপতি শরীফ হাফিজুর রহমান টিপু, মাষ্টার গোলাম হোসেন, অহিদুল হক খান, পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম ফকির, বিএনপি নেতা মোতাহার হোসেন সরদার, পান্না খান, সাহেব আলী, গিয়াস উদ্দিন, মজিবর মোল্লা, জহুর আলী সরদার, যুবদল নেতা সফিকুর রহমান শরীফ স্বপন, জাকির হোসেন, জামাল হাওলাদার, রফিক চোকদার, রুহুল আমীন তালুকদার, মনির হোসেন, জব্বার হোসেন, শ্যামল খলিফা, জসিম হাওলাদার, ছাত্রদল নেতা শরীফ জসিম উদ্দিন, ওয়াসিম গাজী, বেল্লাল হোসেন, সবুজ হাওলাদার, জলিল হোসেন, জুয়েল মাহমুদ, মেহেদী হাসান, মহিলা দলের নেত্রী ফিরোজা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।