আর্কাইভ

গৌরনদী প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া-মিলাদ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকীর আব্দুর রায্যাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি খোন্দকার কাওছার হোসেন, জহুরুল ইসলাম জহির, সহসভাপতি এইচ.এম নাসির উদ্দিন, খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আসাদুজ্জামান রিপন, সাধারন সম্পাদক মোঃ আহছান উল্লাহ প্রমুখ। শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন।

গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকীর আব্দুর রায্যাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া-মিলাদ

Back to top button