আর্কাইভ

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চালানোর আহবান জানিয়ে মানববন্ধন

উদীচী শিল্পি গোষ্ঠীর আয়োজনে মানববন্ধন সহ সমাবেশ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন এ্যাড বিশ্বনাথ দাস মুন্সি। শনিবার বিকেল ৫টায় অশ্বিনী কুমার টাউল হল প্রাঙ্গনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মানবেন্দ্র ব্যাটবেল। বক্তৃতা করেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নজরুল ইসলাম চুন্নু।, কমিউনিষ্ট পার্টির সভাপতি এক আজাদ।

এ সময় বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চালনোর সরকার প্রতিশ্র“তি বদ্ধ। কিন্তু সরকার সঠিকভাবে পরিচালনা করছেন না। তাই বাহাত্তরের সংবিধানের মূলনীতির পুনঃপ্রতিষ্ঠানের দাবি জানানো হচ্ছে বরিশাল উদীচী শিল্পি গোষ্ঠীর এই মানব বন্ধন থেকে। এ সময় আরও বক্তব্য রাখেন ৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আক্কাছ হাওলাদার, বিএনডিএনের সাধারন সম্পাদক রনজিৎ দত্ত সহ মিজানুর রহমান সেলিম ও হিরন কুমার দাস মিতু প্রমূখ।

Back to top button