আর্কাইভ

আগৈলঝাড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়নি

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ গতকাল শুক্রবার সারাদেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হলেও বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দিবসটি পালিত হয়নি। আওয়ামীলীগ বা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এদিবসে কোন কর্মসূচী গ্রহণ করা হয়নি। এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ মোল্লার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, এরকম কত প্রোগ্রাম করব? এছাড়া মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার মো. আইউব আলী মিয়ার সাথে মোবাইলে এবিষয়ে জানতে চাইলে তিনি ঢাকায় আছেন বলে জানান। তিনি আরও জানান, বুদ্ধিজীবি দিবসে আমাদের কোন কর্মসূচী নেই। তবে বিজয় দিবসে রয়েছে। তবে ডেপুটি কমান্ডার আ. রইচ সেরনিয়াবাত বলেছেন, আমরা অফিসে বসে আলোচনা করেছি।

Back to top button