আর্কাইভ

গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক গ্রেফতার

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী থানার এএসআই নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে টরকী বাসষ্ট্যান্ড এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক বেপারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে গতকাল শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়।
এএসআই নজরুল ইসলাম জানান, একটি মাদকদ্রব্য মামলায় ফারুক বেপারীর (২৮) যাবজ্জীবন সাজা হয়। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে টরকী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত ফারুক বেপারীর বাড়ি উপজেলার লাখেরাজ কসবা গ্রামে। সে ওই গ্রামের মোতাহার বেপারীর পুত্র।

Back to top button