আর্কাইভ

বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের নাম উচ্চারন না করায় বাবুগঞ্জে উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত

নিজস্ব সংবাদদাতা ॥ বাবুগঞ্জে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খানের বক্তৃতায় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের নাম উচ্চারন না করায় উপস্থিত মুক্তিযোদ্ধারা তাকে শারিরিক লাঞ্ছিত করে। পরে মুক্তিযোদ্ধারা তার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে। উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে তার বক্তৃতা শেষে উপস্থিত আওয়ামী লীগ নেতারা জয়বাংলা – জয় বঙ্গবন্ধু শ্লোগান না দেয়ার জন্য চড়াও হয়। এসময় তিনি সভাস্থল ত্যাগ করেন।

Back to top button