আর্কাইভ
গৌরনদীতে ডাকাতদের গোপন আস্তানার সন্ধান লাভ অস্ত্রসহ দু’ডাকাত গ্রেফতার
গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, উপজেলার নওপাড়া গ্রামের জনৈক শহীদ ভূঁইয়ার নিরজন পরিত্যক্ত বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন থেকে গোপন আস্তানা গড়ে আত্মগোপন করে আসছিলো। এলাকাবাসি টের পেয়ে গতকাল রবিবার ভোরে পরিত্যক্ত বাড়িটি ঘেরাও করে ডাকাতদের ধাওয়া করে। এসময় ৫ ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও জাহাঙ্গীর বেপারী (২২) ও নান্নু মৃধা (২৪) নামের দু’ডাকাতকে এলাকাবাসি আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে।
গৌরনদী থানার এ.এস.আই বোরহান উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর গতকাল রবিবার বিকেলে ডাকাতদের গোপন আস্তানার ওই পরিত্যক্ত বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১৬ ইঞ্চি লম্বা ৬টি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বাড়ি বাবুগঞ্জ থানার বাক্ষ্মনদিয়া ও নান্নু মৃধার বাড়ি গৌরনদীর রামনগর গ্রামে। তাদের বিরুদ্ধে বাবুগঞ্জ, গৌরনদী ও উজিরপুর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এ ব্যাপারে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।