আর্কাইভ
আগৈলঝাড়ায় বিষপানে যুবতীর আত্মহত্যা – সংঘর্ষে ১০ জন আহত
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, প্রেমে ব্যর্থ হয়ে রামানন্দের আঁক গ্রামের সুশীল রায়ের কন্যা আশা রায় (১৯) শুক্রবার সকালে বিষপান করে। মুমুর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।
একইদিন দুপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বাগধা গ্রামের আমেনা বেগম (৩০), ফুলশ্রী গ্রামের মালেকা বেগম (৩৫)। তুচ্ছ ঘটনার জেরধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে রাংতা গ্রামের জগবন্ধু হালদার (৪০), মিন্টু সরদার (২০), সাইদুল ইসলাম (২২), মুকুল বেগম (৪৫)সহ ৬ জন।