আর্কাইভ

বরিশালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছে সুশাসনের জন্য প্রচার অভিযান (সুপ্র)’র জেলা কমিটির নেতৃবৃন্দরা। মানববন্ধন থেকে নারীর প্রতি সব ধরনের নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।

বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সুপ্র’র জেলা সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সম্পাদক নুরজাহান বেগম, খেলাঘর জেলা সভাপতি জীবন কৃষ্ণ দে, উন্নয়ন কর্মী রঞ্জিত দত্ত, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সদস্য সচিব নির্মল চন্দ্র দাশ, ম্যাপের পরিচালক শুভংকর চক্রবর্তী প্রমুখ।

Back to top button