আর্কাইভ

গৌরনদীতে পৌর কাউন্সিলরের শীত বস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ১০ জানুয়ারি ॥ বরিশালের গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা রেজাউল করিম টিটুর ব্যক্তিগত উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে ওই ওয়ার্ডের দু’শতাধিক শীতার্থ পরিবারের মাঝে কম্বল ও শীত বস্ত্র চাদর বিতরণ করা হয়েছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে পৌর কাউন্সিলর টিটু নিজ হাতে এ শীত বস্ত্র বিতরণ করেন। এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। একইদিন জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার প্রত্যন্ত দোনারকান্দি গ্রামের শতাধিক দুঃস্থ্য ও অসহায় পরিবারের শীতার্থদের মাঝে কম্বল বিতরন করেন আ’লীগ নেতা প্রনব রঞ্জন বাবু দত্ত ও সঞ্জিব কুমার হালদার।

Back to top button