আর্কাইভ

মাহিলাড়া ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র ও গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেছেন বিভাগীয় কমিমনার মোঃ নুরুল আমিন। গতকাল সোমবার সকালে তিনি পরিদর্শন শেষে কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদ, কামাল হোসেন, শহীদ সরদার, জাফর মৃধা, সুলতান ফকির, মহিলা সদস্যা আলেয়া বেগম, আওয়ামীলীগ নেতা হাফেজ নুরুল হক প্রমুখ। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম মাহিলাড়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র ও গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে আসবেন।

Back to top button