আর্কাইভ

গৌরনদীতে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে সাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত [আপডেট]


নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী-পয়সারহাট সড়কের নাঠৈ নামকস্থানে গতকাল বুধবার বিকেলে মালবোঝাই ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী  অজ্ঞাতনামা (২২) যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল তিনটার সময় আগৈলঝাড়া থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৪০৬২)  বেপরোয়াগতিতে নাঠৈ নামক এলাকা অতিক্রমকালে বাইসাইকেল আরোহী অজ্ঞাতনামা যুবককে (২২) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। গৌরনদী থানা পুলিশ ঘাতক ট্রাক ও চালক নাসির উদ্দিন বিশ্বাসকে আটক করেছে। আটককৃত ট্রাক ড্রাইভারের বাড়ি মাগুরা জেলার শালিকা উপজেলার আরপারা গ্রামে। সে ওই গ্রামের ইমারত বিশ্বাসের পুত্র।

 

 

Back to top button