আর্কাইভ

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গৌরনদীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

গৌরনদী অফিস ॥ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল পাঁচটার উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-বরিশাল মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গৌরনদী বন্দরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন বালীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, আনোয়ার হোসেন রাঢ়ী, দেলোয়ার হোসেন, আব্দুল হক ঘরামী, আঃ রাজ্জাক চোকদার, মালেক খান, ইমারাত হোসেন রাসু, আবুল কালাম মৃধা, ইয়ার আলী, এ.কে এম সামচুল আলম, খলিলুর রহমান, খান শামছুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক হারিছুর রহমান হারিছ প্রমুখ। বক্তরা অনতিবিলম্বে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি করেন।

Back to top button