আর্কাইভ

বরিশালে শিবির-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে ওলামা মাশায়েখদের সমাবেশ চলাকালে শনিবার সকালে জামায়াত-শিবিরের তান্ডবে সদর রোড রণক্ষেত্রে পরিনত হয়। পুলিশকে লক্ষ্যকরে শিবির ক্যাডাররা ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২০ রাউন্ড টিয়ার শেল ছুঁড়ে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

জানা গেছে, নগরীর ফজলুল হক এ্যাভিনিউতে ওলামা মাশায়েখদের সকাল ১১ টায় মহাসমাবেশ চলাকালীন সময়কে পুঁজি করে জামায়াত-শিবিরের ক্যাডাররা জঙ্গি মিছিল নিয়ে বরিশালের সদর রোডের টাউন হল চত্বরে স্থাপিত গণজাগরণ মঞ্চ ভাংচুরের চেষ্টা চালায়। এ সময় পুলিশ বাঁধা দিলে ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২০ রাউন্ড টিয়ার  শেল ছুঁড়ে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

Back to top button