আর্কাইভ

গৌরনদীতে বিএনপি নেতার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাহবুল আলম সোনা বেপারীর পুকুরে মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা বিষপ্রয়োগ করে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন করেছে।
মাহবুল আলম সোনা বেপারী জানান, তার কটকস্থল গ্রামের বাড়ির পুকুরে মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা বিষ প্রয়োগ করে। গতকাল বুধবার সকালে পুকুরের বিভিন্ন প্রজাতের মাছ মরে ভেসে ওঠে। এ ব্যাপারে গৌরনদী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৯ মার্চ দুস্কৃতিকারীরা একইভাবে তার ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছিলো।

Back to top button