আর্কাইভ

বরিশালের গণজাগরন মঞ্চ সরিয়ে নেয়ার জন্য এমপি সরোয়ারের চিঠি

নিজস্ব সংবাদদাতা ॥ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সাংস্কৃতিক কর্মীদের গণজাগরন মঞ্চ সরিয়ে নেয়ার জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন সদর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। গতকাল বৃহস্পতিবার পুলিশ কমিশনারকে দেয়া ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, নগরীর প্রানকেন্দ্রের টাউন হল চত্বরে রাজনীতির কেন্দ্র বিন্দু। পাশেই বিএনপি অফিস ও মসজিদ রয়েছে। কিন্ত সেখানে স্থায়ী মঞ্চ তৈরী করে রাখায় আমাদের মিছিল মিটিং করতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গুরুত্বপূর্ন স্থান এভাবে দখল করে না রাখার জন্য তিনি পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Back to top button