আর্কাইভ

গৌরনদী বন্দরের ব্যবসায়ীদের শোক কর্মসূচী পালিত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী বন্দরের ব্যবসায়ী দুলাল চন্দ্র শীল (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকালে গৌরনদীর বাসায় পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ২ কন্যা রেখে গেছেন। ওইদিন বিকেলে আগৈলঝাড়া উপজেলার রতœপুর গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে বন্দরের ব্যবসায়ীরা অর্ধবেলা দোকানপাট বন্ধ রেখে শোক কর্মসূচী পালন করেছেন।

Back to top button