ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করনীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ “ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করনীয়” শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল মঙ্গলবার বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবুল মুনসুর মিয়া, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম একাডেমীক সুপার ভাইজার গৌরাঙ্গ দেবনাথ, যুব উন্নয়ন অফিসার শাখাওয়াত হোসেন, হিসাব রক্ষন অফিসার আব্দুল বারেক, ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ কবির হোসেন,
অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমান, আবু জাফর, প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, এস.আই শাহজালাল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়ন করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগীতায়ই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন। শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে চেয়ারম্যানের সাথে ইন্টারনেটের মাধ্যমে টেলিকনফারেন্স করা হয়।