আর্কাইভ
আগৈলঝাড়ায় পানিতে ডুবে দু’জনের সলিল সমাধি

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ও গৈলা গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে এক শিশু ও এক বৃদ্ধর সলিল সমাধি হয়েছে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গৈলা গ্রামের দিনমজুর ছালেক সিকদারের তিন বছরের শিশু কন্যা সুমাইয়া গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খেলার ছলে বাড়ির পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজন ভাসমান অবস্থায় শিশু সুমাইয়াকে উদ্ধার করে। একইদিন দুপুর দুইটার দিকে বাকাল গ্রামের বীরেন মালাকার (৮০) বাড়ির পুকুরে পরে যায়। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।