আর্কাইভ
আগৈলঝাড়ায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা পালিত
আগৈলঝাড়া: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা সদরে শ্রী শ্রী বিষ্ণুমন্দির থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী রথটেনে ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে এসে জড়ো হয়। এসময় পাবলিক একাডেমীর মাঠে মেলার আয়োজন করা হয় । দূরদূরান্ত থেকে এসে ভক্তরা রথটানেন।
এছাড়াও উপজেলার রথবাড়ি নামক স্থানে রথযাত্রা উৎসব পালনের খবর পাওয়া গেছে। অন্যদিকে রথখোলা নামক স্থানে রাজনৈতিক ভূমিদস্যুরা রথের জায়গা দখল করে ব্যবসা বানিজ্য করার ফলে ওই স্থানে রথযাত্রা উৎসব পালিত হয়নি। দেবত্তর সম্পত্তি দখল করায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও স্থানীয় প্রশাসন রথখোলার জায়গা দীর্ঘদিনেও অবমুক্ত করেনি।
> দেলোয়ার সেরনিয়াবাত