আর্কাইভ

গৌরনদীতে আশার মৃত্যুত্তর ঋণ বীমা দাবি প্রদান অনুষ্ঠান

বরিশালের গৌরনদী উপজেলার আশা টরকী ব্র্যাঞ্জের উদ্যোগে গতকাল সোমবার সকালে  আশার মৃত্যুত্তর ঋণ বীমা দাবি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আশা টরকী শাখার ম্যানেজার শুভ্রা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ আনিচুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়ার আঞ্চলিক ব্যবস্থাপক সোহেল মাহমুদ, গৌরনদী ইউ.সি.সি.এ লিঃ (বি.আর.ডি.বি)’র চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন আশা টরকী-২ এর ব্যবস্থাপক মোঃ আবুল বাশার, গ্রাহক সৈয়দ নাসির প্রমূখ। শেষে আশা টরকী শাখার সদস্য জাহানারা বেগমের মৃত্যুতে তার পুত্র সৈয়দ নাসির উদ্দিনকে মৃত্যুত্তর  ঋন বীমা দাবির ২৮ হাজার ১৭৪ টাকা ও সদস্য আব্দুস সোবাহান হাওলাদারকে একটি অটো রিকসা প্রদান করা হয়।

Back to top button