গৌরনদীতে যুবদলের পাল্টাপাল্টি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত পাল্টাপাল্টি কমিটির পরিচিতি সভা গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বিকেল চারটায় গৌরনদী বন্দরস্থ আঃ রব কিন্ডার গার্টেন প্রাঙ্গনে অনুষ্ঠিত পরিচিতি সভায় নবগঠিত উপজেলা যুবদলের আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শরীফ হাফিজুর রহমান টিপু, সহসভাপতি আব্দুল মান্নান খান। প্রধান বক্তা ছিলেন নবগঠিত পৌর যুবদলের আহবায়ক মোঃ নান্না খান। বক্তব্য রাখেন ছাত্রদল নেতা জসিম শরীফ, মনিরুজ্জামান মনির, ওয়াসিম গাজি প্রমুখ।
একইদিন বিকেল পাঁচটায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ আল-আমিন ইয়াতিমখানা মাঠ প্রাঙ্গনে উপজেলা ও পৌর যুবদলের অপর আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ হাসান মিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আকবর হোসেন মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রব সরদার, গ্রামসরকার বিষয়ক সম্পাদক আমির আলী ফকির, যুবদল নেতা ফরিদ মিয়া, আব্দুর রহমান চোকদার। প্রধান বক্তা ছিলেন নবগঠিত পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন শরীফ। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ উদ্দিন ভূইয়া, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মাহফুজ, ছাত্রদল নেতা ফুয়াদ হোসেন এ্যানি প্রমুখ।