গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদেরসংবর্ধনা ও শিক্ষা উপকরন বিতরন

খোকন আহম্মেদ হীরা ॥ শত বাঁধা পেরিয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার এসএসসি ২০১০ সালের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরন গতকাল মঙ্গলবার সকালে বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে কালের কন্ঠ শুভ সংঘ বরিশালের গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে সকাল ১১ টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কালের কন্ঠ শুভ সংঘের গৌরনদী উপজেলা শাখার প্রধান উপদেষ্ঠা ও কালের কন্ঠের গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্ব করেন প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম, ফোকাস বাংলা নিউজের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোঃ জিয়াউল হক মিঞা, মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন শুভসংঘের উপজেলা সভাপতি সুমন পাল, উপজেলা ছাত্রলীগের সভপতি সৈয়দ মাহবুব আলম প্রমূখ। শেষে মেধাবী ৩০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট ও ২০ জন শিক্ষার্থীকে ১ সেট করে বই বিতরন করা হয়।