আর্কাইভ
গৌরনদীতে এক গৃহবধূকে কুপিয়ে জখম
গৌরনদী অফিস ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের এক গৃহবধূকে বুধবার সন্ধ্যায় কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজনে। রক্তাক্ত জখম অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সূত্রে জানা গেছে, একই বাড়ির জাহাঙ্গীর মোল্লা ও সাইফুল মোল্লার সাথে দিনমজুর মোবারেক মোল্লার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরজের ধরে বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজনে অর্তকিত ভাবে হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে মোবারেক মোল্লার স্ত্রী ছালেহা বেগমকে (৩৫)। এ ঘটনায় মামলা দায়ের না করার জন্য প্রভাবশালী প্রতিপক্ষের লোকজনে আহত গৃহবধূকে নানা ধরনের ভয়ভিতী প্রদর্শন করছে।