আর্কাইভ
পাঁচ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু একই কবরে দাফন
স্বামীর মৃত্যুর মাত্র ৫ ঘন্টা পর মারা গেলেন স্ত্রী। স্বামী-স্ত্রীকে অবশেষে একই কবরে সমাহিত করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামে।
স্থানীয় রবিন সরকার জানান, রাহুতপাড়া গ্রামের খ্রীষ্টসম্পদায়ের বরদা কান্ত রায় (৯০) বাধ্যর্কজনিত কারনে গতকাল সোমবার সকাল ৮টায় নিজবাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মাত্র ৫ ঘন্টার ব্যবধানে ওইদিন দুপুর একটায় বরদা কান্ত রায়ের স্ত্রী সুশলা রায় (৮০) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মাত্র ৫ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওইদিন সন্ধ্যা সাতটায় একই কবরে বরদা কান্ত রায় ও তার স্ত্রী সুশলা রায়কে সমাহিত করা হয়।