আর্কাইভ

দিনমজুরের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ অভাবের তাড়নায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে দিনমজুর জগদ্বিশ রায়। পুলিশ গতকাল শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত সিদাম রায়ের পুত্র দিনমজুর জগদ্বিশ রায় (৪৫) অভাবের তাড়নায় বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের সবার অজান্তে বাড়ির পার্শ¦বর্তী নির্জন বাগানের গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয় লোকজন গতকাল শুক্রবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় জগদ্বিশের ঝুলন্ত লাশ দেখে আগৈলঝাড়া থানা পুলিশকে খবর দেয়।

Back to top button