আর্কাইভ
আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের নৈতিক শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে অশোকসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে গত রোববার ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ-আগৈলঝাড়া এডিপি’র উদ্যোগে ‘শিশুদের নৈতিক শিক্ষা’ বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এসএমসি সভাপতি অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে উক্ত কর্মশালায় আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা বাড়ৈ, হেমলতা হালদার, সমীর সমদ্দার, এডিপি শিক্ষা কর্মসূচী সহায়তাকারী কল্পনা রায়, সিবিও ম্যানেজার উত্তম সমদ্দার প্রমুখ। কর্মশালায় শিশুরা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে এবং পরে অতিথিরা শিশুদের ব্যক্তিগত জীবনে নৈতিক শিক্ষার প্রভাব সম্পর্কে আলোচনা করেন।