আর্কাইভ
টরকী বন্দর ইসলামী ব্যাংকে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ইসলামী ব্যাংকের উদ্যোগে রমজানের তাৎপর্য, শিক্ষা ও দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল শুক্রবার বিকেলে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংকের এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক এ.কে.এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ নুরুল ইসলাম (নূর আলম)। বিশেষ অতিথি ছিলেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে রমজানের তাৎপর্য, শিক্ষা ও দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান এ.কে.এম হারুনুর রশীদ।