২১ আগস্ট উপলক্ষে গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিন শেষে গৌরনদী বাসষ্ঠ্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা যুবলীগের আহবায়ক হারিছুর রহমান হারিছ, যুবলীগ নেতা মিয়া গোলাম মনির, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নয়ন শরীফ, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, পৌর ছাত্রলীগের সভাপতি নজরুল মিয়া প্রমুখ। একইদিন বিকেলে গৌরনদীর ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে এক আলোচনা সভা ও গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের ইনচার্জ সামছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম।