আর্কাইভ
আগৈলঝাড়ায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গতকাল রোববার বিকেলে নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ে এআর ফারুক বখতিয়ারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ মোল্লা, মহিলা আওয়ামীলীগ নেত্রী পিয়ারা ফারুক বখতিয়ার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইউনুস মিয়া, যুবলীগ নেতা বজলুল হক মন্টু, বজলুল হাওলাদার, শ্রমিকলীগ সভাপতি লিটন তালুকদার, ছাত্রলীগ সভাপতি আজাদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে মিলাদ ও কাঙালীভোজের আয়োজন করা হয়।