আর্কাইভ
সর্বহারা নেতা খোকন চৌকিদার গ্রেফতার
বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী চরপালরদী গ্রামের দুর্ধর্ষ সর্বহারা নেতা খোকন চৌকিদারকে গতকাল রবিবার দুপুরে থানা পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত খোকন চৌকিদার (৪০) চরআইরকান্দি গ্রামের বহুল আলোচিত শাহ আলম হত্যা
মামলার পলাতক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে সে গৌরনদী ও পাশ্ববর্তী কালকিনি উপজেলার বিভিন্ন গ্রামে আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দুপুরে কালকিনি থানা পুলিশ খোকন চৌকিদারকে রমজানপুর এলাকা থেকে গ্রেফতার করে।