আর্কাইভ
মৃত্যু বার্ষিকী : শামসুল হক হাওলাদার
গৌরনদী অফিস ॥ আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন ও আজকের বার্তার আগৈলঝাড়া প্রতিনিধি সাইদুর রহমান স্বপনের পিতা শামসুল হক হাওলাদারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
গতকাল সোমবার উপজেলার নগরবাড়ি গ্রামে তার বাসভবনে দিনব্যাপী কোরআন খতম, মসজিদে দোয়া-মিলাদ ও ইফতার অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, কোটালীপাড়া পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ আগৈলঝাড়া ও গৌরনদীর সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।