আর্কাইভ
আগৈলঝাড়া তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৭ জন
গৌরনদী অফিস ॥ বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৭ জন। গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার
ইউনিয়নের সুতারবাড়ী গ্রামে শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে বিপুল বিশ্বাস ও তপন বিশ্বাস গ্র“পের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের পলাশ বিশ্বাস (৩০) কমল বিশ্বাস (২৪) নারায়ণ ঠাকুর (৪৫) সুজন বিশ্বাস (২২) সহ ৭ জন আহত হয়। গুরুত্বর আহত পলাশ ও সুজনকে গৌরনদী স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে উভয়পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।