আর্কাইভ
গৌরনদী পৌর বিএনপির বিশেষ সভা
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী বাসষ্ঠ্যান্ডস্থ দলীয় কার্যালয়ে পৌর
বিএনপির সভাপতি এস.এম মনির-উজ-জামান মনিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় দলকে সু-সংগঠিত করার লক্ষে বিভিন্ন আলোচনাসহ পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ইফতার মাহফিলের সিদ্ধান্ত গৃহিত হয়।