আর্কাইভ
গৌরনদীতে বিনামূল্যে গাছের চারা বিতরন
গৌরনদী অফিস ॥ জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সামাজিক বন বিভাগের উদ্যোগে বরিশালের গৌরনদী উপজেলার ব্যাপক বনায়নের লক্ষে উপজেলারবাসীর মধ্যে গতকাল শুক্রবার সকালে বিনামূল্যে
গাছের চারা বিতরন করা হয়।
এ উপলক্ষে গৌরনদী বন বিভাগ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা সায়েদুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসম্পাদক কালিয়া দমন গুহ, বন বিভাগের আঞ্চলিক কর্মকর্তা আমির হোসেন। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আবু সাঈদ নান্টু, অখিল চন্দ্র দাস, আবুল কালাম প্রমুখ। শেষে প্রধান অতিথি বিনামূল্যে ২৫ হাজার গাছের চারা বিতরন করেন।