আর্কাইভ
আগৈলঝাড়ায় এক মুক্তিযোদ্ধার উদ্যোগে ইফতার মাহফিল

মুক্তিযোদ্ধার আয়োজনে ইফতার মাহফিলে দোয়া-মোনাজাতরত অতিথিবৃন্দ
গৌরনদী অফিস ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এম. শাহ আলমের উদ্যোগে গতকাল শনিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলার সুজনকাঠী মজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক ইঞ্জিনিয়ার এম. শাহ আলম, গৈলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসি উপস্থিত ছিলেন।