আর্কাইভ
রহস্যজনক ভাবে এক দিনমজুর সাড়ে ছয়মাস ধরে নিখোঁজ
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের দিনমজুর মিজানুল মুন্সী গত সাড়ে ছয়মাস ধরে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ
ব্যাপারে থানার একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
দিনমজুর মিজানুলের বোন মিনু বেগম জানান, গত ২০ ফেব্রুয়ারি বিকেলে মিজানুল মুন্সী (৩৫) নিজবাড়ি থেকে কালকিনি উপজেলার জুরগারহাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্য থেকে সে (মিজানুল) রহস্যজনক ভাবে নিখোঁজ হয়।