আর্কাইভ
গৌরনদীতে বিদ্যুত পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামে গতকাল সোমবার বিকেলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের করুন মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের শামচুল হক ফরিয়ার পুত্র কবির হোসেন ফরিয়া (২৭) গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে নিজ গৃহের বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।