আর্কাইভ
বাবুগঞ্জ থেকে RAB’র অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ একজন আটক
গৌরনদী অফিস ॥ বরিশাল RAB-৮-এর বিশেষ দল গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট নামকস্থানে একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে
৪৫ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে।
বাস যাত্রী মুক্তিযোদ্ধা ওসমান গণি হাওলাদার জানান, আগৈলঝাড়া থেকে বরিশালগামী যাত্রীবাহি লোকাল বাস সাগর পরিবহনে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট নামকস্থানে বসে RAB-৮’এর সদস্যরা অভিযান চালায়। এসময় RAB সদস্যরা যাত্রীবাহি বাস থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ তোহাব (৩৫) নামের এক যুবককে আটক করে। সূত্রমতে, আটককৃতর বাড়ি বানারীপাড়ায়।