আর্কাইভ
আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা
নিজস্ব সংবাদদাতা ॥ শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গতকাল বুধবার সকালে বরিশালের আগৈলঝাড়ায় বনার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলার বাকাল কেবালাম আশ্রম, ছবিখাঁরপাড় পঞ্চপল্লী গবিন্দ মন্দির, কাঠিরা লোকনাথ মন্দির,
আগৈলঝাড়ার গোবিন্দ মন্দির, কোদালধোয়া গবিন্দ মন্দির, বাকাল আখ্রা মন্দির, কাঠিরার ইস্কন মন্দিরের যৌথ উদ্যোগে বনার্ঢ্য শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জসিম সরদার, ইউপি চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রি, বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা নিরঞ্জন বাড়ৈ, অনিমেশ মন্ডল, বরিন মজুমদার, সৈকত বাড়ৈ, উজ্জল লাহেরিসহ হাজার-হাজার ভক্তবৃন্দ।
এছাড়াও জনাষ্টমী উপলক্ষে আগৈলঝাড়া উপজেলার সর্বত্র নানা আয়োজনে মুখরিতছিলো।