আর্কাইভ
গৌরনদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের ব্যবসায়ী লিটন খানের দেড় বছরের শিশু পুত্র আলী হোসেন
খান গতকাল বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, খেলার ছলে শিশু আলী হোসেন বাড়ির পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে ভাসমান অবস্থায় শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে। তাৎক্ষনিক শিশু আলী হোসেনকে গৌরনদী হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।