আর্কাইভ

আগৈলঝাড়ায় বিশেষ ভিজিএফ চাল ও কাপড় বিতরণ

জানা গেছে উপজেলার ৫টি ইউনিয়নে ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রায় সাড়ে ৪ হাজার দুঃস্থ ও অসহায়দের মাঝে ১০ কেজি করে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। তবে এখনও সব ইউনিয়নে বিতরণ সম্পন্ন হয়নি বলে জানা গেছে।

 

এছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫০টি শাড়ি ও ১০০ থ্রীপিস দুঃস্থ ও অসহায় দলীয় লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে। তবে এ বরাদ্দ পেলেও বর্তমানে উপজেলায় প্রায় ৮০ হাজার দুঃস্থ ও অসহায় পরিবার রয়েছে। ফলে ৩৫০ দুঃস্থ পরিবার মাথাপিছু ১টি কাপড় বরাদ্দ পেয়েছে। ৩৫০ জনের মধ্যে ১টি কাপড় কাকে রেখে কাকে দেয়া হবে এনিয়ে উপজেলার ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পরেছেন মহাবিপাকে।

Back to top button