আর্কাইভ
ইঞ্জিনিয়ার সোবহানের মায়ের কুলখানি আগামিকাল
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার চারদলীয় জোটের পরাজিত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব
ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মা হালিমা বেগমের কুলখানি দোয়া-মিলাদ আগামিকাল মঙ্গলবার। এ উপলক্ষে বিএনপি নেতার বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের বাড়িতে দিনভর কোরানখানি, দুপুরে দোয়া-মিলাদ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া-মিলাদে আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান অনুরোধ জানিয়েছেন।