আর্কাইভ
আগৈলঝাড়ায় প্রবাসীর গৃহে চুরির ঘটনায় একজন আটক
বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাত্রিশিরা গ্রামের প্রবাসী সান্টু ভাট্টির বসত ঘরে সোমবার রাতে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা নগদ অর্থ,
স্বর্ণালংকার, মূল্যবান মালামালসহ প্রায় দু’লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়েছে। চুরির ঘটনায় আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ গতকাল বুধবার সকালে চুরির ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের বাবুল খানকে আটক করেছে।